খুলনায় বিএনপির সার্চ কমিটির সদস্যকে গুলি করে হত্যা
খুলনায় দুর্বৃত্তরা মো. জাকির হোসেন শেখ ওরফে জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া ইউনিয়নের খাচাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

