ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মালবাহী ট্রলারের ধাক্কায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত সেতুটি দিয়ে সরাসরি চলাচল বন্ধ হয়ে গেছে।



