শরীয়তপুরে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে শিশু নিহত, আহত ২
শরীয়তপুর-চাঁদপুর নৌপথের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

