জুমায় মসজিদে নববীতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’
সৌদি আরবের পবিত্র মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার্থে চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’। এই কার্ডের মাধ্যমে নামাজের আগে মসজিদের ভেতরে অবস্থান নেওয়া মুসল্লিরা ওজু বা জরুরি প্রয়োজনে বাইরে গেলেও পুনরায় প্রবেশের সুযোগ পান।


