যেখানে সেখানে যাত্রী ওঠানামা, শৃঙ্খলা ফিরছে না ঢাকার সড়কে
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কর্মসূচির আওতায় ৬টি কোম্পানির অধীনে ৬টি রুটে ৮৬১টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ১ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

