‘জ্বিনের আছর’ কাটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমাম গ্রেপ্তার
মুন্সীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।


