৪২০টির বেশি শিক্ষামূলক খেলা চালুর উদ্যোগ প্রাথমিকের নতুন পাঠ্যক্রমে
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে পাঠ শেখাতে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব খেলা তৈরি করা হচ্ছে।

