আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে হতাহতের এ তথ্য জানিয়েছে।


