ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৬ নেতাকর্মী আটক
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ভেকিনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


