নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়িতে মিললো শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মো. রাসেল নামে এক শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

