হয় থাকতে হবে, নয়তো সরে যেতে হবে: সিদ্ধার্থকে ফোনকলে কিয়ারা
পর্দার রসায়ন যেভাবে বাস্তব জীবনের প্রেমে রূপ নিয়েছিল, সেই গল্পই এবার প্রকাশ্যে আনলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন ৯’-এ অতিথি হয়ে এসে এই তারকা দম্পতি জানিয়েছেন, ‘শেরশাহ’ সিনেমাটিই তাদের ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি প্রেমের ভিত্তি গড়ে দিয়েছিল।

