আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে সাধারণ ধর্মঘট, অংশ নিলেন ৪০ লাখ মানুষ
ক্রমবর্ধমান আবাসন সংকট ও আকাশচুম্বী বাড়িভাড়া কমানোর দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে স্পেনে। বুধবার (১১ নভেম্বর) ‘চার্লস’ ও ‘ব্রুনা’ নামের দুটি শক্তিশালী ঝড়ো আবহাওয়া উপেক্ষা করেই এই ধর্মঘটে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রায় ৪০ লাখ মানুষ, যা দেশটির মোট শ্রমশক্তির এক-পঞ্চমাংশ।



