ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া আরও একজন আজকের মধ্যে পদত্যাগ করতে পারেন। তারা সবাই জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ওই পদে নিয়োগ পেয়েছেন।

