ইসলামী ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ মামলায় দুই কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড
ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের দুই সাবেক কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

