ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দেশটির ২০ বছর বয়সী প্রতিশ্রুতিশীল ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। মঙ্গলবার স্থানীয় সময় গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় চালানো এক হামলায় তিনি প্রাণ হারান।


