ফেনীর বেদেপল্লিতে মাদকের টাকা গননার মেশিনসহ আটক ১৪
ফেনী শহরতলির লালপোল এলাকার বেদেপল্লিতে টানা তিন ঘণ্টার মাদকবিরোধী অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, টাকা গণনার মেশিন, ৬০০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


