ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০
দেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন।



