হারাম উপার্জনের অর্থ দান-সদকা করলে কি সওয়াব পাওয়া যায়?
ইসলামে দান-সদকাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। তবে এই ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে সম্পদের উৎসও গুরুত্বপূর্ণ। উপার্জিত অর্থ হালাল না হলে তা দিয়ে দান করলেও আল্লাহর সন্তুষ্টি বা সওয়াব অর্জন সম্ভব নয় বলে ইসলামি শরিয়তে উল্লেখ রয়েছে।



