মুখোশ পরে আসে ডাকাত দল, ‘চুপ, কান্না থামা, নাইলে কল্লা ফালাই দিমু’
ফেনীর দাগনভূঞায় গভীর রাতে একটি বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি দল বাড়ির আটটি কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবারটি।


