একদিনে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমি বিক্রির দলিল করে দেওয়া সাব-রেজিস্ট্রার বরখাস্ত
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের (বর্তমানে এসআরবি) কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৫টি জমির বিক্রয় দলিল একদিনে রেজিস্ট্রি করে দেওয়ার ঘটনায় সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।



