সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, মোট ১২৮৯
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১১ নভেম্বর) অধিদপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

