২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা, দুই নেতাকে যুবদল থেকে বহিষ্কার
চট্টগ্রামের রাউজানে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসী ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।


