চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন গ্রেপ্তার
চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১১ নভেম্বর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।



