মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায়
মৌসুম পেরিয়ে গেলেও কমছে না ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা দুটোই অনেক বেশি। এ রোগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মৃত্যু হয়েছে আরো আট জনের।

