শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ
অধিনায়ক হিসেবে অভিষেকেই গোল ও সতীর্থের গোলের পেছনে অবদান রেখে আলোচনায় হামজা চৌধুরী। তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। শমিত সোম, হামজা, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে ৪-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।


