‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল’ নিয়ে সংসদীয় কমিটির বৈঠক, দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
জাতীয় সংসদে উত্থাপিত ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ে প্রতিবেদন আকারে চলতি অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
