‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’
চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার শাকপুরা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এই মিছিলের ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

