শ্রমিক-পুলিশ সংঘর্ষে আজও উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৫০ কারখানায় ছুটি ঘোষণা
নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি কারখানায় কর্মবিরতি, শ্রমিক-পুলিশ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
