চাঁদপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


