নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকরের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নির্ধারণে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে প্রাপ্ত মূল বেতনের সমপরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন।



