এনভিডিয়ার শেয়ারে ধস, এআই খাতে বাড়ছে শঙ্কা
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি ও সুদের হার বাড়ার আশঙ্কার পাশাপাশি এনভিডিয়ার প্রধান নির্বাহীকে ঘিরে বিতর্কে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের বিনিয়োগ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
