ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে ইয়ামালকে হারালেন এমবাপ্পে
ব্যক্তিগত লড়াইয়ে লামিনে ইয়ামালকে পেছনে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। অক্টোবর মাসের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই রিয়াল তারকা। বার্সেলোনা উইঙ্গারকে হারিয়ে ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এটিই এমবাপ্পের প্রথম জয়।


