‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে জাজিরায় বিএনপির মিছিল
নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শরীয়তপুরের জাজিরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলটি।
