নেসকোর নিয়োগে অনিয়মের অভিযোগ, ২৬ পদের বিজ্ঞপ্তিতে ৬৫ জন নিয়োগের সুপারিশ
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)–এর একটি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। ২৬টি সহকারী পদের বিপরীতে প্রকাশিত বিজ্ঞপ্তির বাইরে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ না করে ৬৫টি পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।


