লোহাগড়ায় বাড়ির ছাদে মিলল ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ
নড়াইলের লোহাগড়া পৌরসভার মোল্যার মাঠ এলাকা থেকে আজিবার শেখ (৪০) নামে এক ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে ওই এলাকার একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



