ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক বাসের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

