প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা অনেক কঠিন: জ্বালানিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, এমনকি রাত ২টার সময়ও বিভিন্ন কাজের অগ্রগতি জানতে চান বলে জানিয়েছেন তিনি।

