হামের উপসর্গে বাড়ছে শিশু মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৫ জনের
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে অথবা হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

