বিএনপির নাম ভাঙিয়ে ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে এক ময়লা ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা দাবি এবং দাবিকৃত টাকা না পেয়ে তার বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
