২০৩০ সাল নাগাদ সর্বজনীন চক্ষুসাস্থ্য সেবা নিশ্চিতে মাল্টিসেক্টরাল পদক্ষেপের আহ্বান
বাংলাদেশের চক্ষু স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা, এনজিও, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে রোববার ঢাকায় আয়োজিত এক জাতীয় অনুষ্ঠানে।


