তত্ত্বাবধায়কের রূপরেখা নিয়ে জটিলতা, উচ্চকক্ষ নিয়ে দ্বিধা
‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ এ বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতির কথা জানালেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। এ পর্যন্ত কমিটি মোট ১০টি বৈঠক করলেও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রূপরেখা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।



