তিন বছর পর আবার বাংলাদেশে লাকি আলী, গান শোনাবেন ঢাকা ও চট্টগ্রামে
তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। ২০২৩ সালে ঢাকায় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। এবার ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও মঞ্চে উঠবেন এই শিল্পী।