নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল
ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। আরব রাজনৈতিক দলগুলো ভোটারদের উপস্থিতি বাড়াতে অবৈধভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে তাদের ওপর নজরদারি চালিয়েছে বলে অভিযোগ তুলেছে দলটি।



