কট্টরপন্থী ইহুদিদের সমর্থন হারালেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান আরও দুর্বল হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির কট্টরপন্থী ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম সরকার গঠনের জন্য কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে।


