সিলেটে বাঁচা-মরার টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। সিরিজ বাঁচানোর এই ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে; ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

