সুনামগঞ্জে প্রেমের টানে ঘর ছাড়লেন তরুণী, দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
সুনামগঞ্জের দিরাইয়ে এক তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।