যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: হরমুজে চরম নিরাপত্তা সংকট, নিহত ২৫ নাবিক
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এবং এর আশপাশের এলাকায় চরম নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।

