বাহরাইনে মার্কিন আর্লি-ওয়ার্নিং রাডার ধ্বংস করেছে আইআরজিসি, দাবি ইরানের
বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আর্লি-ওয়ার্নিং (পূর্বাভাসদাতা) রাডার স্টেশন ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) আইআরজিসির বরাত দিয়ে দেশটির আংশিক নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ফার্স নিউজ এই তথ্য প্রকাশ করে।

