ব্যাংকঋণের মাত্র ৭.৫ শতাংশ পান নারী উদ্যোক্তারা
দেশের আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়লেও ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছেন নারী উদ্যোক্তারা। ২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিতরণ করা মোট ঋণের মাত্র সাত দশমিক ৫০ শতাংশ পেয়েছে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠান।


