উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ গ্রেফতার ১
রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের বাইসাইকেলসহ মো. মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটে উত্তরা ১৪নং সেক্টরের ১৩নং রোড সংলগ্ন ৮ নম্বর বাসার নিচতলার পার্কিং এরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

